স্টাফ রিপোর্টারঃ
বিশিষ্ট সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, অসাম্প্রদায়িক আন্দোলনের পুরোধা, বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় জনাব কামাল লোহানী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোকবার্তায় তিনি বলেন, স্বল্প সময়ের স্মৃতি। আমি সিলেটের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি হিসেবে দায়িত্ব থাকাকালীন সময় জাপানের ইউজো ইয়ামামাতো রচিত 100 sacks of Rice বাংলায় ‘১০০ বস্তা চাল’ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাপানিজ দূতাবাসের যৌথ প্রযোজনায় সিলেট শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হয়েছিল।
এই অনুষ্ঠানটিতে সিলেটের তৎকালীন মেয়র জনাব বদর উদ্দিন আহমেদ কামরান প্রধান অতিথি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল লোহানী এবং জাপানি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বল্প সময়ের ব্যবধানে দুই জন শ্রদ্ধেয় ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরপারে চলে গেছেন। ভাবতেই খারাপ লাগছে। কর্ম গুণের জন্য অমর হয়ে থাকবেন। মহান আল্লাহ তাঁদেরকে জান্নাত বাসী করুন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে