Breaking News
Home / অপরাধ / মহামরীতেও থেমে নেই ধর্ষণ -আব্দুল্লাহ আলমামুন

মহামরীতেও থেমে নেই ধর্ষণ -আব্দুল্লাহ আলমামুন

মোঃ অলি উল্লাহ,
বর্তমানে এমন একটি সময় পার করছে আমাদের দেশ ও জাতি যখন প্রতিটি মানুষ তাদের জীবন নিয়ে শংকিত। নিজেদেরকে বাঁচানোর জন্য দিগ্বিদিক দৌড়ঝাঁপ করছে। দোয়া, দরূদ , পড়ছে। ইয়া নাফসি ইয়া নাফসি পড়ছে ৷ অথচ ঠিক এ সময়েই একটি দুষ্টচক্র অপরাধের সীমা ছাড়িয়ে গেছে।

ফেসবুকে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ঘটনাটি ভাইরাল হয়েছে তা সহ্য করার মত নয়। এটি শোনলে শরীরের লোমগুলো শিউরে উঠে ৷ হৃদয়ে রক্ত ক্ষরণ হয় ৷ ঘটনাটি লক্ষীপুরের। ক্যান্সার আক্রান্ত মৃত স্বামীর লাশ আনতে স্ত্রী গেলেন ঢাকাতে ৷বাড়িতে রেখে যান তার আদরের মেয়ে হিরা মণি কে৷ এ সময়টি সুযোগ মনে করে কিছু লম্পট, দুশ্চরিত্রবান মানুষরূপী জানোয়ার হিরা মণি কে দিনের আলোতে ধর্ষণ করে এবং হত্যা করে ৷ কতটা পাষাণ হলে এ জগন্য কাজ করতে পারে! পিতাহারা এ মেয়ের কান্নায় আকাশ বাতাস কেঁপে উঠছে। কিন্তু এদের পাষন্ড হৃদয়গুলো কে বিগলিত করতে পারেনি ৷এ দুসঃসময়েও একের পর এক ধর্ষণ চলছে ৷

গত কিছুদিন আগে এক ধর্ষক কে প্রকাশ্যে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এ গুলো দেখে শুনেও এদের হৃদয়ে ভয় জাগেনি৷ জানিনা এ জাতি কবে পরিবর্তন হবে ৷ কবে সভ্য হবে ৷ আমরা এ জঘন্য কাজে জড়িতদের এমন শাস্তি চাই যা জাতির কাছে আজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!