Breaking News
Home / অপরাধ / হাসপাতালে খালাকে দেখতে গিয়ে যুবক খুন

হাসপাতালে খালাকে দেখতে গিয়ে যুবক খুন

এম.এইচ.শান্ত-নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় সংঘর্ষে আহত খালাকে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া (২৫) নিহত হয়। ১২ই জুন শুক্রবার দুপুর বেলা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে। এদিনই আশংখাজনক অবস্থায় রাতে ময়মনসিংহ থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান।

মদন থানার পুলিশ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ৬ই জুন মদন থানার বালালী গ্রামে মারপিট করার সময় এই বয়স্ক মহিলার হাত ও আংগুল ভেঙে যায়৷ নিহত সুমন মিয়া খালাকে দেখার জন্য হাসপাতালে যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার ফখরুল হাসান চৌধুরী জানান, সুমনকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। ফুসফুসে আঘাত লাগায় তাৎক্ষনিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রমিজুল হক জানান, হামলায় আহত সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার হামলাকে কেন্দ্র করে সুমনের ভাই পলাশ বাদী হয়ে মামলা দায়ের করে। হামলায় জড়িত ৫ জনকে আটক করে পুলিশ। তিনি আরো বলেন, দায়ের করা মামলা হত্যা মামলাতে রূপান্তর করা হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!