Breaking News
Home / অপরাধ / দ্রুত তদন্ত রিপোর্ট দিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার আহবান

দ্রুত তদন্ত রিপোর্ট দিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার আহবান

মোঃ রফিকুল ইসলাম,নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় গৃহকর্মী মারুফা হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন করেছেন নেত্রকোনার মুক্তিযোদ্ধারা।
সোমবার (১জুন)বেলা ১১ টার দিকে পৌরশরের শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধা ও সম্মিলতি নাগরিক সমাজের আয়োজনে করা এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন ও তরুণ, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শেণি পেশার মানুষ এতে অংশ নেয়। মানববন্ধন চলাকালীন নিহত মারুফার মা আকলিমা আক্তার এসে এতে যোগ দিয়ে তার মেয়ে হত্যার বিচার দাবি করেন।
এতে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিয়োদ্ধা কমান্ডার আ. হক, মুক্তিযোদ্ধা ও নাগরিক উন্নয়নে মোহনগঞ্জের আহ্বায়ক শামছুল হক মাহবুব, মুক্তিযোদ্ধা আ. গনি, আ. লীগ নেতা ও মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সহ-সভাপতি সুলতান আহমেদ, আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম টিপু, নারী নেত্রী শরীফা আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব ইয়াসির আরাফাত রনি প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত তদন্ত রিপোর্ট দিয়ে অপরাদীকে আইনের আওতায় আনা হোক।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!