স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অন্যতম প্রধান চিত্রশিল্পী। তিনি শিল্পাচার্য নামে সুপরিচিত। বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পীদের মধ্যে প্রথমেই যার নাম বলতে হয় তিনি হলেন জয়নুল আবেদীন। জয়নুল আবেদীনের জন্ম ময়মনসিংহে। তাঁর জন্মঃ- ২৯ ডিসেম্বর, ১৯১৪ ইং। তিনি কলকাতা আর্ট কলেজের মেধাবী ছাত্র ছিলেন।জয়নুল আবেদীন ১৯৪৩ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য সারা বিশ্বের কাছে খ্যাতিমান হয়েছেন। তরুণ জয়নুলের দুর্ভিক্ষ চিত্রমালার প্রদর্শনীর আয়োজন করেছিল ভারতের কমিউনিস্ট পার্টি। তাঁর শিল্পকর্মগুলোর মধ্যে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, গুণটানা, বিদ্রোহী ষাড়, মনপুরা, বীর মুক্তিযোদ্ধা খুবই বিখ্যাত।১৯৭০ সালে গ্রাম বাংলার উত্সব নিয়ে আঁকেন ৬৫ ফুট দীর্ঘ বিখ্যাত ছবি নবান্ন। ঢাকা আর্ট কলেজ যা বর্তমানে চারুকলা ইনস্টিটিউট নামে পরিচিত তার অন্যতম প্রতিষ্ঠাতা। তাহার মৃত্যু: ২৮ মে, ১৯৭৬ ইং।এই মহা মানব শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ তোফায়েল উদ্দিন (সৈয়দ তপন) এর পক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি.
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে