মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধি।
গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান-পাট খোলা ও অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করায় ব্যবসায়ীসহ ৯ জনকে ৪২ হাজার ৬শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মঙ্গলবার (১৯ মে) দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সোমবার (১৮ই মে) সারাদিন উপজেলার বিভিন্ন বাজার ও বিভিন্ন পয়েন্ট গুলোতে মাইকিং করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতিত অন্যান্য সকল ব্যবস্ প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ অপ্রয়োজনে ঘুরাফেরা না করার অনুরোধ করে প্রচারণা চালায়।
কিন্তু এই নির্দেশনা অমান্য করে কিছু মুনাফালোভী ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে দেদারছে ব্যবসা বাণিজ্য করছে এবং অনেকেই অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা করে। পরে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পৌর শহরের মধ্যবাজার, তাঁতকুড়া ও কলতাপাড়া বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী আজিজুল হককে ৫শ টাকা, রাজ্জাককে ৪ হাজার টাকা, বাবুলকে ৩ হাজার টাকা, সাগরকে ১ হাজার ৯শ টাকা, মিজানকে ২০ হাজার টাকা, আঃ হাকিমকে ২শ টাকা ও গৌরীপুর ইলেক্ট্রনিক্সকে ৭ হাজার টাকা, মাসুদকে ৫ হাজার টাকা, ও এরশাদুলকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাসুদ রানা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে