Breaking News
Home / জাতীয় / জাতীয় শোক দিবস-২০১৯” এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস-২০১৯” এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতি, ঢাকার উদ্যোগে “জাতীয় শোক দিবস-২০১৯” এর আলোচনা ও দোয়া মাহফিল ২৯/০৮/১৯ বৃহস্পতি বার তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, এম.পি। সভায় মুখ্য আলোচক ড. এম এ সাত্তার মন্ডল, ইমেরিটাস প্রফেসরসহ অন্যান্য আলোচকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর মূল্যবান বক্তব্য রাখেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে ঘাতকচক্রের হাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর কর্মজীবন, নীতি, আদর্শ ও কর্মস্পৃহাকে অনুসরণ করে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সভায় দৃঢ় প্রতয় ব্যক্ত করা হয়।
উক্ত সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আব্দুস সামাদ ও সাবেক সিনিয়র সচিব ড. শামসুল আরেফিন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব জয়ন্ত ঘোষ বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!