মোঃ শরিফুল আলম:গত ২রা আগস্ট২০১৯ইং রোজ শুক্রবার রাজধানী ঢাকার উত্তর আদাবরস্থ জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রধান অথিতির বক্তব্যে অত্র জামিয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি আমীর হুসান বলেন,একটি ছাত্রকে আদর্শবান করতে হলে শিক্ষক অভিভাবক উভয়ের সমন্বিত প্রয়াস প্রয়োজন।বিশেষ করে ছুটির সময় তার প্রতি দৃষ্টি রাখা যে এ সময় অন্যদের সাথে মিশে হিনমন্যতার শিকার হচ্ছে না তো।অত্র জামিয়ার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ নাঈম হাসান মাহমুদী বলেন এ কওমি মাদরাসায় শিক্ষার পাশাপাশি দীক্ষাও দেয়া হয়। এটাই হচ্ছে কওমি মাদরাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঝ পার্থক্য।উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উত্তর আদাবর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদুল্লাহ রিযওয়ান, ও মাওলানা মুহাম্মাদ আব্দুল হালিম, মুহাদ্দিস, অত্র জামিয়া।
অভিভাবকদের থেকে বক্তব্য রাখেন, প্রফেসর মুহাম্মদ মইনুল ইসলাম, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ, বসিলা, ঢাকা। এবং ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দীন আহমদ।
মহান রাব্বুল আলামীনের দরববারে মুনাজাতের মধ্য দিয়ে এ অভিভাবক সম্মেলন সমাপ্ত হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে